রেড কার্পেট
অবসরে যাবেন জোলি
অ্যাঞ্জেলিনা জোলি একজন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী। তিনি তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার, দুইবার স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার এবং একবার একাডেমি পুরস্কার লাভ করেছেন। চলচ্চিত্র জগতের বাইরে ২০০১ সালে তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত মনোনীত হয়েছেন। বিশ্বব্যাপী মানবতার প্রচার, এবং বিশেষ করে শরণার্থীদের জন্য কাজ করার জন্য জোলি বিশেষভাবে সমাদৃত। একাধিকবার তিনি ‘বিশ্বের সেরা সুন্দরী’ নির্বাচিত হয়েছেন। রুপালি পর্দার অন্তরালে তার ব্যক্তিগত জীবন প্রায় সময়ই গণমাধ্যমে ব্যাপক প্রচার লাভ করেছে। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন আর কয়েক বছরের মধ্যেই অভিনয় থেকে অবসর গ্রহণ করবেন তিনি! সম্প্রতি জানা যায়, ৩৭ বছর বয়সী ছয় সন্তানের এই মা চান তার সন্তানরা টিনএজে প্রবেশ করার আগেই অভিনয় থেকে অবসর নিতে। যেন ওই সময়টাতে তিনি তার সন্তানদের ভালোমতো দেখাশোনা করতে পারেন। এ বিষয়ে জোলির অভিমত, ‘আমার মনে হয়, আমার অভিনয় থেকে অবসর নিতে হবে যখন আমার বাচ্চারা তাদের টিনএজে পদার্পণ করবে। কারণ তখন তাদের সামলানো অনেকটাই ঝামেলার কাজ হবে। যদি এমনটাই করতে হয় তবে আমি বাড়িতেই ভালো থাকব।’ হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি ব্র্যাড পিট এবং আঞ্জেলিনা জোলির রয়েছে ছয়টি সন্তান। তার সম্পর্কে আরও জানতে দেখুন : http://www.imdb.com/name/nm0001401/
গেম কর্নার
মাফিয়া :দ্য সিটি অব লস্ট হ্যাভেন
গেমটার নাম হলো মাফিয়া। সম্পূর্ণ নাম হচ্ছে—মাফিয়া :দ্য সিটি অব লস্ট হ্যাভেন। গেমটার কাহিনী মূলত ক্রাইম বিষয়ক। গেমটির শুরুতে দেখানো হয়েছে গেমের প্রধান চরিত্রের অর্থাত্ নায়ক সামান্য একজন ট্যাক্সি ড্রাইভার। যার নাম হলো টমি। জীবনে প্রথম সে একদল মাফিয়া গ্রুপকে অন্য মাফিয়া গ্রুপ থেকে উদ্ধার করে। এরপর সেই মাফিয়া গ্রুপ তাকে প্রচুর টাকা দেয়। এর পর তার লোভ ধরে যায়। আর তার পর থেকে সে ওই মাফিয়া গ্রুপের একজন সদস্য হওয়ার জন্য চলে যায়। অবশ্য তাকে সেটার জন্য বাধ্য করা হয়েছিল। গেমটির এক পর্যায়ে দেখা যায় যে টমি সেই মাফিয়া গ্রুপের একজন নেতা হয়ে যায় এবং সারা শহরের পুলিশ তার পকেটে চলে আসে। গেমটিতে রয়েছে বেশ কিছু অপশন যা দ্বারা একজন গেমার খুবই পরিষ্কার-পরিছন্নভাবে গেমটি খেলতে পারে। এই মাফিয়া গেমটা অনেকটা জিটিএ-গ্রান্ড থেফট অটো, ভাইস সিটি গেমের মতো। গেমটি খেলতে যা যা লাগবে :র্যাম :৫১২ মেগাবাইট, হার্ডডিস্ক স্পেস :২ গিগাবাইট, প্রসেসর :ইনটেল সেলেরন ২.৫৩ গিগা হার্জ, ডাইরেক্ট এক্স :৯.০।
জানার দুনিয়া
ওয়েব পেইজ মেকার
আমাদের মধ্যে অনেকেই এমন রয়েছেন যারা কম্পিউটার কিংবা প্রোগামিংয়ের বিষয়ে কিছুই জানেন না। তাদের মধ্যে অনেকে শখের বশে নিজের ওয়েবসাইট বানাতে চান। এজন্য তাদের ধরনা দিতে হয় ওয়েব ডেভেলপারদের কাছে। কিংবা জানতে হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু, জানেন না কীভাবে তৈরি করবেন। যেমন—পিএইচপি, এইচটিএমএল, ফ্ল্যাশ, সিএসএস ইত্যাদি। কিন্তু, এমন একটি সফটওয়্যার আছে যেটির মাধ্যমে আপনাকে কোনোরকম প্রোগ্রামিং জানতে হবে না। কিন্তু, আপনি তৈরি করতে পারবেন আপনার মনের মতো ওয়েবসাইট। এ জন্য আপনার দরকার হবে একটি সফটওয়্যারের। আপনারা অনেকেই হয়তো এই সফটওয়্যার সম্পর্কে জানেন। যারা জানেন না তদের জন্য আমার এই পোস্ট। সফটওয়্যারটির নাম—ওয়েব পেইজ মেকার। এই সফটওয়্যার টার সাহায্যে আপনি খুব সহজেই নানা রকম সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তাই, ডাউনলোড করে নিন সফটওয়্যারটি। নিচে ডাউনলোড লিঙ্ক দেওয়া হলো। http://www.esnips.com/displayimage.php?album=1618978&pid=12983149
পড়াশোনা
বিজ্ঞান নিয়ে পড়াশোনা
বাংলা ভাষায় এখন বর্তমানে বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো থেকে দারুণ কিছু শেখা যায়। কম্পিউটার বিজ্ঞান শিক্ষার বিকাশ ও প্রসারের লক্ষ্য নিয়ে ইন্টারনেটে চালু হয়েছে যন্ত্রগণক (www.jontrogonok.com) নামের একটি ওয়েবসাইট। অনলাইনে কম্পিউটার বিজ্ঞান শেখার দারুণ এ সাইটটি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আলাবামা অ্যাট বার্মিংহামের কম্পিউটার ও তথ্যবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাগিব হাসান। যন্ত্রগণকের সব কোর্স ও লেকচার/ভিডিও যে কেউ সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। কোর্সের সব তথ্যাদি মুক্ত লাইসেন্স ক্রিয়েটিভ কমন্স এট্রিবিউশন লাইসেন্সে দেওয়া হয়েছে। বর্তমানে সম্পূর্ণ ব্যক্তিগতভাবে সাইটটি শুরু করা হয়েছে। প্রতিটি কোর্সে লেকচার নোট সাইটেও দেওয়া হচ্ছে এবং সঙ্গে সঙ্গে আপলোড করা হচ্ছে ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবেও (http://goo.gl/T4cs3)।
