হতে চাইলে পোশাকের নকশাকার

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ১৯:৩১
একটি পোশাক বা অলঙ্কারের সৌন্দর্য পুরোটাই নির্ভর করে ফ্যাশন ডিজাইনারের হাতের ছোঁয়ার ওপর। শুধু তাই নয়, কোন অনুষ্ঠানে কোন ধরনের পোশাক ও অলঙ্কার মানানসই তাও একজন ফ্যাশন ডিজাইনার ভালো নির্ধারণ করতে পারেন। মডেল বা অভিনেতাদের সৌন্দর্য্যের পেছনেও রয়েছে তাদের অবদান। ফ্যাশন ডিজাইনিং তাই একটি সৃজনশীল ও সম্ভাবনাময় পেশা মাত্র নয়, এটি একটি শিল্প চর্চা। কিছুদিন আগেও ফ্যাশন ডিজাইন সম্পর্কে মানুষের তেমন ধারণা ছিল না। এখন আর সময় অনেক পাল্টে গেছে। মানুষ আগের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক সৌন্দর্য সচেতন। আর এই সচেতনতায় ফ্যাশন ডিজাইনাররা যোগ করেন অন্য মাত্রা। তাই বর্তমান সময়ের তরুণ-তরুণীদের মধ্যে পোশাক সম্পর্কে যেমন রয়েছে সচেতনতা তেমনি ফ্যাশন ডিজাইনে পড়াশোনার প্রতিও বাড়ছে আগ্রহ। কোর্স পদ্ধতি :আমাদের দেশে ভারতের স্বনামধন্য ফ্যাশন ডিজাইন শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন ডিজাইন (আইএনআইএফডি)-এর শাখা রয়েছে রাজধানী ঢাকার বনানীতে। আইএনআইএফডিতে রয়েছে এক বছর ও দুই বছর মেয়াদি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ডিপ্লোমা কোর্স এবং ছয় মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স। শিক্ষার্থীরা আইএনআইএফডিতে পড়াশোনা করবে বাংলাদেশ থেকে আর সার্টিফিকেট পাবে ভারত থেকে। ভর্তির যোগ্য :ফ্যাশন ডিজাইনে ভর্তির জন্য আবেদনকারীকে ন্যূনতম এইচএসসি/সমমান পাস হতে হবে। আরও জানতে যোগাযোগ করুন এই নম্বরগুলোতে—০১৭৩১২২০০৯৯, ০১৯৭১৩৩৯৯৯৯। ডিজাইনারের কাজ :প্রতিযোগিতার বাজারে একজন ডিজাইনারকে অনেক দায়িত্ব কাঁধে নিয়ে কাজ করতে হয়। যেমন—ঈদে অথবা বৈশাখে পোশাকের থিম কেমন হবে, পোশাক নিয়ে বর্তমান প্রজন্ম কী ভাবে এসব বিষয় যেমন ডিজাইনারকে জানতে হবে তেমনি দেশীয় অথবা ওয়েস্টার্ন ড্রেস ডিজাইন সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। কাজের ক্ষেত্রে :দিন দিন কদর বাড়ছে ফ্যাশন ডিজাইনারের। কারণ ব্যাপক হারে গড়ে উঠছে গার্মেন্টস, বুটিক হাউস, টেক্সটাইলস মিলস, বায়িং হাউস ও ফ্যাশন হাউস। তাই এসব প্রতিষ্ঠানে ফ্যাশন ডিজাইনারদের কাজের সুযোগও বাড়ছে। এ ছাড়াও ফ্যাশন ডিজাইন এক্সিকিউটিভ কনসালটেন্ট, প্রোডাক্ট ডেভেলপার, এক্সপোর্টার-ইম্পোর্টার হিসেবে কাজের প্রচুর সুযোগ রয়েছে। বাংলাদেশে ফ্যাশন ডিজাইনে ক্যারিয়ার গড়া খুবই সম্ভাবনাময়। দেশের বাইরে রয়েছে এর প্রচুর চাহিদা। দেশের গার্মেন্ট শিল্পে দক্ষ জনশক্তির অভাব রয়েছে, যা ফ্যাশন ডিজাইনে কোর্স করা ব্যক্তিরা পূরণ করতে পারে। ফ্যাশন ডিজাইনে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন এই ঠিকানা :১৪৬, ওয়ারলেস গেট মহাখালী, ঢাকা।