চাহিদার কাতারে থাকা এভিয়েশন অপারেশনে যোগ্য প্রার্থীর সংখ্যা বাংলাদেশে অনেক কম। বিশ্বমানের এয়ারলাইন্স শিল্পের কাতারে বাংলাদেশের এয়ারলাইন্স শিল্প নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হওয়ার সাথে সাথে এই শিল্পে প্রয়োজন পড়ছে দক্ষ প্রযুক্তিজ্ঞানসমৃদ্ধ এভিয়েশন অপারেশন নির্বাহীদের। এভিয়েশন অপারেশন কোর্স হচ্ছে বিশেষ করে ক্যারিয়ার-ভিত্তিক প্রফেশনাল কোর্স। এই ডিগ্রি অর্জন করে একজন শিক্ষার্থী নিজেকে বিশ্বব্যাপী দ্রুত সফল ক্যারিয়ারিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।
শিক্ষার্থীরা এসএসসি এবং এইচএসসি পাসের পর উচ্চ ডিগ্রি অর্জন এবং ক্যারিয়ার গড়ার লক্ষ্যে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ৮-১৫ লক্ষ টাকা দিয়ে গতানুগতিক পড়াশোনা করেও কাঙ্ক্ষিত ক্যারিয়ার গড়া অনিশ্চিত হয়ে পড়ছে। আর বিদেশে পড়তে যাওয়ার খরচ আর বিচিত্র ঝামেলা তো রয়েছেই। তাই আজকাল কারিগরি ও ভিন্নধর্মী শিক্ষার প্রতি ক্রমে মানুষের আগ্রহ বাড়ছে। বিভিন্ন কারণে এইসব ভিন্নমাত্রার পেশায় সফলতার হার অনেক বেশি। এদিক দিয়ে সফল ক্যারিয়ার গড়তে সবার জন্যে এভিয়েশন সংশ্লিষ্ট এভিয়েশন অপারেশন হতে পারে সময়োপযোগী বিষয়। এভিয়েশন সেক্টরে যেমন উচ্চ বেতন পাওয়া যায় অন্যদিকে রয়েছে স্মার্ট জীবন যাপনের ধারা। তাই এই খাতে ক্যারিয়ার গড়ে তোলার এখনই আদর্শ সময়। এভিয়েশন অপারেশন হচ্ছে এয়ারলাইন্সের ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা নিয়ে স্পেশালাইজড কোর্স যেখানে এর বিভিন্ন দিক যেমন—এয়ারলাইন্স কার্গো ম্যানেজমেন্ট, মার্কেটিং ও সেলস, এয়ারক্রাফট লিজিং, এয়ারলাইন্স ফিন্যান্স, এয়ারলাইন্স পলিসি ও আইন-কানুন। এটি একটি দ্রুত ক্রমবর্ধমান গ্লোবাল ক্যারিয়ার। এভিয়েশন অপারেশন কোর্সের শিক্ষা খরচ যথেষ্ট কম। যেকোনো বিভাগ হতে যেকোনো সালে পাসকৃত শিক্ষার্থীরা এখানে পড়তে পারবে। এ ছাড়া গ্র্যাজুয়েটদের জন্য বেশি কার্যকরী।
এই কোর্সের শিক্ষা পদ্ধতি অনেক সহজ। যুক্তরাষ্ট্রের এডেক্সেল বোর্ডের আওতায় শিক্ষার্থী এই ডিগ্রি সম্পন্ন করে বিশ্বজুড়ে চাকরির সুযোগ নিতে পারে। এ ছাড়া এই কোর্সে বিশ্বের ১৭৩টি দেশে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ রয়েছে। বিশ্বজুড়ে এসব নির্বাহীদের চাহিদা এতটাই বেশি যে পাস করার পূর্বেই শিক্ষার্থীদের চাকরি হয়ে যায়। এভিয়েশন অপারেশন কোয়ালিফাইড শিক্ষার্থীরা ইংল্যান্ড, আমেরিকা, কানাডা প্রভৃতি দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হতে পারে। শুধু তাই নয়, এখান থেকে স্বল্পমেয়াদি এই কোর্স শেষ করে শিক্ষার্থীরা চাইলেই ইংল্যান্ডের কভেন্টি, কিংসস্টোন, স্যালফোর্ড, ক্রেইনফিল্ড প্রভৃতি বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের যেকোনো দেশের এডেক্সেল অনুমোদিত অনেক ইউনিভার্সিটিতে সহজে চূড়ান্ত বর্ষে ভর্তি হতে পারে। এ নিয়ে জানতে যোগাযোগ করুন ৮৯৯১৩৭১, ০১৯২৬৩০২৯৪০ এই নম্বরে। বাংলাদেশে এই কোর্স পরিচালনা করছে কলেজ অব এভিয়েশন টেকনোলজি। যোগাযোগ :ধানমন্ডি ক্যাম্পাস, বাড়ি ৭৯ (দ্বিতীয়তলা), সাতমসজিদ রোড, ঢাকা।
