বস্ত্রখাতে উচ্চশিক্ষা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ১৯:৩৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কর্মমুখী বিষয়ে চার বছর মেয়াদি অনার্স কোর্স সম্পন্নের মাধ্যমে শিক্ষার্থীরা পাচ্ছে ক্যারিয়ার গড়ার সুযোগ। শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীরা কর্মমুখী ও সৃষ্টিশীল বিষয়ের ওপর পড়াশোনা করে স্বাবলম্বী হচ্ছেন। এসব বিষয়ের মধ্যে অন্যতম ফ্যাশন ডিজাইন। এ ছাড়াও উজ্জ্বল ক্যারিয়ার গড়ার জন্য রয়েছে অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ইন্টেরিয়র ডিজাইন ও গ্রাফিক্স ডিজাইনের মতো বিষয়গুলো। অনেকেই এসব বিষয়ে কোর্স সম্পন্ন করে উজ্জ্বল ক্যারিয়ার গড়ছেন। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনে (এনআইডি) শুরু হয়েছে ফ্যাশন ডিজাইনসহ বিভিন্ন সৃষ্টিশীল বিষয়ে চার বছর মেয়াদি বিএসসি অনার্স কোর্স। এ ছাড়াও এখানে রয়েছে ডিপ্লোমা কোর্স করার সুযোগ। ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি), অ্যাপারেল ম্যানুফেকচারিং অ্যান্ড টেকনোলজি (এমটি), নিটওয়্যার ম্যানুফেকচারিং অ্যান্ড টেকনোলজি (কেএমটি), ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও গ্রাফিক্স ডিজাইন—এসব বিষয়ে অনার্স ও ডিপ্লোমা কোর্স সম্পন্নের মাধ্যমে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে এনআইডিতে। আরো জানতে —০১৯২১৬৬৮৯৯৯, ৯৬১১৭৬৫। যেসব শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবেন এবং পরীক্ষায় কৃতকার্য হবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদেরকে অনার্স সার্টিফিকেট প্রদান করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউ অ্যান্ড আই অ্যাল্যায়েন্স বিভাগের মাধ্যমে সার্টিফিকেট দিয়ে থাকে এনআইডি। পূর্ণাঙ্গ গাইডলাইন হিসেবে ক্যারিয়ার গড়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত শিক্ষার্থীরদের পাশে এনআইডি থাকবে বলে জানান এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান শারমিন আক্তার। চার বছর, এক বছর ও ছয় মাস মেয়াদি বিভিন্ন কোর্সে ভর্তির সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। যোগাযোগ :এনআইডি ক্যাম্পাস-১, ৩৮/১, রোড-২, ধানমণ্ডি, (রাইফেলস্ স্কয়ারের বিপরীতে), ঢাকা।