গ্লোবাল প্রফেশনাল হওয়ার লক্ষ্যে

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ১৯:৩৩
হিসাব বিজ্ঞান শিক্ষা স্পেশালাইজেশন হওয়ার কারণে এই ডিগ্রির চাহিদাও ব্যাপকভাবে বেড়ে চলেছে। এ ধরনের কোর্সের মধ্যে অন্যতম স্পেশালাইজড ডিগ্রি হচ্ছে এসিসিএ, সিএটি এবং এফআইএ; যা অ্যাকাউন্টেন্সির উপর বিশেষ প্রফেশনাল কোর্স। এটি সম্পন্ন করে একজন শিক্ষার্থী অ্যাকাউন্টিং, ফিন্যান্স প্রভৃতি ক্ষেত্রে নিজেকে বিশ্বব্যাপী সফল পেশাদার ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। এই পেশাকে ইংল্যান্ডের চার্টার্ড অ্যাকাউন্টেন্টও বলা হয়ে থাকে। এটি সময়োপযোগী এবং বিশ্বজুড়ে সর্বাধিক চাহিদাসম্পন্ন কোর্সের মধ্যে অন্যতম। বর্তমানে শিক্ষার্থীরা এই ডিগ্রি অর্জনের জন্য সর্বাধিক আগ্রহ নিয়ে পড়াশোনা করছে, যার মূল কারণ দ্রুত চাকরি হয়ে যাওয়া এবং এসব স্মার্ট নির্বাহী কর্পোরেট অফিসসহ বড় প্রতিষ্ঠানগুলোতে অন্যতম ডিসিশন মেকার হিসেবে দায়িত্ব পালন করতে থাকে। বিশ্বের প্রায় ৮০টি দেশে এসিসিএ’র নিজস্ব অফিস রয়েছে এবং বাংলাদেশেও এসিসিএ অফিস খুলেছে। এসিসিএ কোর্সটি সিএ, আইসিএমএ, সিআইএমএ, সিপিএ প্রভৃতির সমমানের ডিগ্রি। এটি জাতিসংঘ এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্টেন্টসের সদস্য। ক্যারিয়ার গড়ার কোর্সটি করে বহুজাতিক কোম্পানি বা কর্পোরেট অফিসে উচ্চ বেতনে বিশেষ করে চিফ ফিন্যান্স অফিসার, বিজনেস অ্যাডভাইসর প্রভৃতি পদে চাকরি করতে পারে। অনেকে দ্রুত পেশা লাভের জন্য বিবিএ-এমবিএ’র কথা বলে থাকেন। কিন্তু এটি করতে সময় এবং অর্থ উভয়ই বেশি লাগে। সে তুলনায় প্রফেশনাল অ্যাকাউন্টিং কোর্স করতে তুলনামূলক খরচ হয় অনেক কম। অন্য দিকে মূল বডি একই হওয়ার কারণে ইংল্যান্ডসহ বিশ্বের ১৭৩টি দেশে পড়াশোনার জন্য পুরোপুরি ক্রেডিট ট্রান্সফার করা যায়। এসিসিএ বিষয়ে ১০০ নম্বরে পরীক্ষার্থী ৫০ পেলেই পাস করে। এসিসিএ অনার্স ইন অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং ৯টি পেপার ৯০০ নম্বর। এটি প্রতি বছর ৩টি পেপারে পাস করে সর্বোচ্চ ৩ বছর এবং ৪টি করে আড়াই বছরে পাস করা যায়। দেশে বসেই পার্ট-২ এবং পার্ট-৩ পাস করা সম্ভব। এ দেশে মাস্টার্স শেষ করে যে মানের চাকরি পাওয়া যায়, এই ডিগ্রি অর্জন করে দেশে ও দেশের বাইরে তার চেয়ে ভালো মানের চাকরি পাওয়া যায়। এ বিষয়ে আরও জানতে যোগাযোগ করুন ৮১৯১৬৬২, ০১৭২০৫৫৩২৭২ এই নম্বরগুলোতে। বাংলাদেশে এ ডিগ্রি পরিচালনাকারী প্রতিষ্ঠানের মধ্যে চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ অন্যতম। সিইউসি’র শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় ব্রিটিশ কাউন্সিল এ প্রতিষ্ঠানের জন্য পৃথক ব্যাচে পরীক্ষার ব্যবস্থা করেছে এবং কম্পিউটার বেজড এক্সাম (সিবিই) ব্যাচের পরীক্ষা এদের নিজস্ব ক্যাম্পাসে এক হাজার টাকা কম ফি দিয়ে দেওয়া যাচ্ছে। এদের রয়েছে একাধিক ক্যাম্পাস। যোগাযোগ :বাড়ি-৫১, রোড-১০/এ, ধানমন্ডি, ঢাকা।