তুরস্কে ক্ষেপণাস্ত্র মোতায়েনে রাজি জার্মানি

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ১৯:৪১
তুরস্কের সিরিয়া সীমান্তে বৃহস্পতিবার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং ৪শ’ সেনা মোতায়েনে সম্মত হয়েছে জার্মানির মন্ত্রিসভা। সিরিয়ার হামলা ঠেকানোর জন্য সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে নেটোর কাছে তুরস্কের আবেদনের প্রেক্ষিতে জার্মানি এ পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে বার্লিনের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিভাগ। ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুমতি দিতে ১২ থেকে ১৪ ডিসম্বরের মধ্যে পার্লামেন্টে ভোট অনুষ্ঠান করবে জার্মানি। সিরিয়ায় চলমান প্রেসিডেন্ট আসাদ-বিরোধী সহিংস গণঅভ্যুত্থানে বেশ কয়েকবার সিরিয়ার গোলা তুরস্কে আঘাত হেনেছে। তাই আরো হামলার আশঙ্কা ঠেকাতে নেটোর সহায়তা চেয়েছিল তুরস্ক।