পাবনার বেড়ায় নুরুজ্জামান (২৮) নামের এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।রবিবার ভোর রাতে দিকে নিজ বাড়ির পার্শ্ববর্তী বাগান থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নুরুজ্জামান আমিনপুর থানার সিংহাসন গ্রামের কাবিল প্রামাণিকের ছেলে।
পুলিশ জানায়, এক বছর আগে সিংগাপুর থেকে দেশে ফিরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন নুরুজ্জামান। শনিবার মাগরিবের নামাজের পর বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন নুরুজ্জামানকে খোঁজ শুরু করে। এক পর্যায়ে ভোররাত চারটার দিকে বাড়ির পার্শ্ববর্তী বাগানে জবাই করা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে পিকআপ চাপায় মাদ্রাসাছাত্র নিহত, সড়ক অবরোধ
আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, নুরুজ্জামান নিখোঁজ হবার পর পুলিশ তাকে খুঁজে বের করতে মাঠে নামে। পরে তার মরদেহ পাওয়া যায়। প্রাথমিক সুরতহালে মরদেহটি গলাকাটা ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কারা কি কারণে তাকে হত্যা করেছে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। থানার হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এমআরএম
