প্রকৃত সেবার মানসিকতা নিয়ে কাজ করুন

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ২১:০১
৫০ শয্যাবিশিষ্ট রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন উদ্ভোধনী অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজু সেবার মন-মানসিকতা নিয়ে চিকিত্সকদের কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল শুক্রবার রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নতীকরণ উপলক্ষে নতুন ভবনের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা চেয়ারম্যান এডঃ ইউনূস আলীর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ওবাইদুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত হালদার প্রমুখ।