জেলায় গণপিটুনিতে আহত আরো ২ ডাকাত গত বৃহস্পতিবার রাতে গাজীপুর সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে। এদের মধ্যে মোহাম্মদ আলী (৩২) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। সে ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা। গাজীপুর সদরের পূবাইলের ডেমরপাড়ার প্রাণ কৃষ্ণ মন্ডলের বাড়িতে বুধবার রাতে ডাকাতি করে পালিয়ে যাবার সময় গ্রামবাসীর গণপিটুনিতে অজ্ঞাত এক ডাকাত (২৮) নিহত এবং অপর ৭ ডাকাত আহত হয়। পুলিশ জনরোষ থেকে আহত ডাকাতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে প্রেরণ করে। বৃহস্পতিবার রাতে চিকিত্সাধীন অবস্থায় আরো ২ ডাকাত মারা যায়।
নিহত ৩ ডাকাতের লাশ গাজীপুর সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।
