মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ২১:৪৯
খলিলুর রহমান সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রথম চেয়ারম্যান অধ্যাপক আ.ফ.ম খলিলুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৮ ডিসেম্বর। এ উপলক্ষে প্রিন্সিপাল ইবরাহীম খাঁ স্মৃতিসংঘ এবং মরহুমের পরিবার তার আত্মার শান্তি কামনার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। হাফেজা খাতুন অবসরপ্রাপ্ত উপ-সচিব মোঃ সাইদুল হক ভুঁইয়ার মা হাফেজা খাতুনের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে গাজীপুর সদর থানাধীন নলজানী গ্রামে গরিবদের মধ্যে খাবার বিতরণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।