সীতাকুণ্ডে যুবলীগ নেতা সম্রাট হত্যা মামলায় আদালতে জামিন আবেদন করলেও জামিন নামমঞ্জুর করে ডাকাত শহীদসহ ১০ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার চট্টগ্রাম জেলা জজ মো. ইসমাইল হোসেনের আদালতে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
জানা যায়, সম্রাটকে হত্যার ৪ মাস পর রবিবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় ডাকাত শহীদসহ ১০ জন আসামি চট্টগ্রাম জেলা জজ মো. ইসমাইল হোসেনের আদালতে জামিন নিতে গেলে আদালত তাদের সকলের জামিন নামমঞ্জুর করে কারাগারে পাঠায়। এই মামলায় ১৫ আসামির মধ্যে ১৪ আসামি হাইকোর্ট থেকে গত মাসে ৪ সপ্তাহের জামিন নেয়। এরপর রবিবার শহীদ ডাকাতসহ ১০ আসামি জজ আদালতে আবারও জামিনের আবেদন করে। এ সময় তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়।
এ ব্যাপারে জেলা জজ আদালতের পিপি এডভোকেট মোঃ একেএম সিরাজুল ইসলাম চৌধুরী জানান, 'আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে জেলখানায় পাঠিয়েছেন'।
এর আগে একই মামলায় ৩ আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুৃলিশ। বর্তমানে এই মামলার মোট ১৩ আসামি কারাগারে আছে। জামিন নামমঞ্জুর আসামিরা হলো মো. শহীদ ওরফে ডাকাত শহীদ(৩০), রুবেল (২৮), জুয়েল ওরফে ইয়াবা জুয়েল (২২), জয়নাল (২৩), সাহাবুদ্দীন ওরফে গাঁজা সাহাবুদ্দিন (২৮), লিটন ওরফে বোমা লিটন (৩২), রুমন (২৮), সাজ্জাদ হোসেন (২১), হৃদয় (২৩) ও নুরুদ্দিন (২৪)।
আরও পড়ুন: রমজানে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম একটুও বাড়বে না: সাঈদ খোকন
উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর পৌরসদরস্থ কলেজ রোড সংলগ্ন ভোলাগিরি রোডের মাথায় ডাকাত শহীদের নেতৃত্বে ১৫/২০ জন সন্ত্রাসী যুবলীগ নেতা দাউদ সম্রাটকে এলোপাথারী কুপিয়ে ও গুলি করে নির্মম ভাবে হত্যা করে। সম্রাট পৌরসভাস্থ ৪নং ওয়ার্ডের মহাদেবপুর গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে এলাকার ও স্থানীয় যুবলীগ নেতা।
ইত্তেফাক/জেডএইচডি
