শ্রীলঙ্কার প্রধান
বিচারপতি উন্মাদ!
শ্রীলংকার এমপিরা দেশটির শীর্ষ বিচারপতিকে ‘উন্মাদ নারী’ বলে মন্তব্য করেছেন। শিরাণী বন্দরনায়েকে শ্রীলংকার প্রথম নারী প্রধান বিচারপতি। তার অভিশংসনের শুনানিকালে এমপিরা এ মন্তব্য করেন। এ সময়ে তিনি ও তার আইনজীবীরা শুনানি স্থল থেকে বেরিয়ে আসেন। - এএফপি
অর্থাভাবে লিন্ডসের জামাকাপড় বিক্রি
অর্থ সঙ্কট থেকে রক্ষা পাওয়ার এক অভিনব উপায় বের করেছেন আমেরিকার অভিনেত্রী, গায়িকা ও ফ্যাশন ডিজাইনার লিন্ডসে লোহান। একটি পোশাক বিপণীতে তাঁর বেশ কিছু পোশাক, জুতো ও অন্যান্য সামগ্রী বেশ চড়া দামে বিক্রি করতে দেখা গিয়েছে তাঁর ছোট বোন আলিকে। সমপ্রতি শুল্ক বিভাগের পক্ষ থেকে লিন্ডসের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়ায় অর্থাভাবে পড়েন তিনি। - এএফপি
নার্সের রহস্যজনক মৃত্যু
কেট মিডলটনের সন্তানসম্ভবা হওয়ার খবর নিজের অজান্তেই ফাঁস করেছিলেন যে নার্স, শুক্রবার তাঁর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, আত্মঘাতী হয়েছেন জেসিন্থা সালডানহা। বুধবার অস্ট্রেলিয়ার এক রেডিও চ্যানেল থেকে রানি দ্বিতীয় এলিজাবেথ ও রাজকুমার চার্লসের গলা নকল করে ফোন করেন দুই সঞ্চালক। ফোন ধরেন জেসিন্থা। এর পরেই গোটা বিশ্ব জেনে যায় কেটের সন্তানসম্ভবা হওয়ার খবর।- বিবিসি
নর্থ আইল্যান্ডে ভূমিকম্প
নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে শনিবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৩। এতে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ৭টা ১৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল অকল্যান্ড থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে ১৭৫ কিলোমিটার (১০৯ মাইল) গভীরে। ভূমিকম্পটি নিউজিল্যাণ্ডের বেশ কয়েকটি স্থানেই অ নুভূত হয়।- এএফপি
