মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়ায় সাবেক সংসদ সদস্য ইলিয়াছ আহম্মেদ চৌধুরীর (দাদা ভাই) কবর জিয়ারত করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার (২৭ এপ্রিল) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ বাক্য পাঠ শেষ করে রবিবার (২৮ এপ্রিল) ইলিয়াছ আহম্মেদ চৌধুরীর কবর জিয়ারত করেন তারা।
এর আগে জাতীয় সংসদের চিফ হুইপ ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী লিটনের হাতে ফুলের নৌকা দিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামসুদ্দিন খান, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান বেপারি ও মহিলা ভাইস চেয়ারম্যান ফহিমা আক্তার। সকালে ঢাকা থেকে শিবচরের কাঁঠালবাড়ী ইলিয়াছ আহম্মেদ চৌধুরী ফেরিঘাটে পৌঁছালে শিবচর উপজেলার সর্বস্তরের মানুষ তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সামসুদ্দিন খান বলেন, আমি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় সফল ভাবে দায়িত্ব পালন করেছি। এবার দায়িত্ব আগের তুলনায় আমার অনেক বেড়েছে প্রথমে ভাইস চেয়ারম্যানদের সাথে নিয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপির সহযোগিতায় মাদক মুক্ত শিবচর গড়বো। তারপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি সুদিষ্টি এবং চিকিৎসাসেবা নিশিচত করাসহ আরো গুরুত্বপূর্ণ কাজে নিজেকে নিয়েজিত রাখবো।
ইত্তেফাক/জেডএইচডি
