বেনিনের একটি গোরস্তানে একশ’র বেশি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটিতে ডাকিনীবিদ্যা বেশ চালু থাকায় কালোবাজারে এসব কঙ্কালের খুলি ও অন্যান্য অংশ বিক্রি করার জন্য এগুলো চুরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। রাজধানী পোর্তোনোভোর মাত্র ১০ কিলোমিটার দূরে ডাঙবো গ্রামে এ ঘটনা ঘটে। মাত্র ৯০ লাখ জনসংখ্যাবিশিষ্ট দেশটিতে অনেকটা আনুষ্ঠানিকভাবেই ডাকিনীবিদ্যা চর্চা করে থাকে মানুষ। পশ্চিম আফ্রিকার এ দেশটিতে এটিই সবচেয়ে বড় কবর চুরির ঘটনা। গোরস্তানে কর্মরত এক রাজমিস্ত্রি বেশ কিছু মুখোশধারী ব্যক্তিকে কয়েকটি খবর খুঁড়তে দেখে বলে জানান গোরস্তানের পরিচালক জোসেফ আফাতন।
