হামাসের রজতজয়ন্তীতে খালেদ মিশাল

আপোস নয়, অব্যাহত প্রতিরোধের ফলেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হবে

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১২, ২০:১৫
যেকোনো ধরনের আপোসের সম্ভাবনা নাকচ করে দিয়ে ‘অব্যাহত প্রতিরোধের’ ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের ইসলামপন্থি গ্রুপ হামাস। হামাসের প্রধান নেতা খালেদ মিশাল বলেছেন, আমরা জায়নবাদের বিরুদ্ধে লড়ছি, ইহুদিদের বিরুদ্ধে নয়। যারা আমাদের ভূমি দখল করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। সমঝোতা নয়, অব্যাহত প্রতিরোধের ফলেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হবে। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাই-জেশনকে (পিএলও) ফিলিস্তিন ঐক্যের প্রতীক ও সব ফিলিস্তিনির সংগঠন হিসেবে দেখতে চান বলে মন্তব্য করেন মিশাল। তিনি বলেন, আমরা একটি একক কর্তৃপক্ষ, একটি বরাত এবং আমাদের বরাত পিএলও, যাকে আমরা ঐক্যবদ্ধ দেখতে চাই।