সিংহাসন বিষয়ক জটিল সরলাঙ্ক

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১২, ২০:৩৩
ব্রিটেনের সিংহাসনের উত্তরাধিকার-সংক্রান্ত নতুন আইন অনুযায়ী সিংহাসনের অধিকারে নারী-পুরুষ সমান। এই অবস্থায় যদি কন্যা-সন্তানের জন্ম দেন কেট, তা হলে ব্রিটেনের রাজসিংহাসনের ইতিহাসে সেটা হবে একটা বিপ্লবের সুচনা। কারণ, সিংহাসনের দাবিদার হবে কোনো জাতক নয়, জাতিকা অর্থাত্ কন্যা-সন্তান। ফলে সিংহাসন লাভের অধিকারে উইলিয়ামের ভাই রাজকুমার হ্যারির চেয়েও এগিয়ে থাকবে সেই কন্যা শিশু। তবে যদি কেট-এর যমজ সন্তান হয়, সে ক্ষেত্রে সিংহাসনের হিসাবটা কী হবে? পৃথিবীতে কে আগে এল সেই বিচারে নাকি ফিফটি-ফিফটি। যদি যমজ বিপরীত জেন্ডারের হয় আর বিচারকাজে প্রথম পদ্ধতিটিই মান্য হয় এবং প্রসবে অস্ত্রোপচারের প্রয়োজন অত্যাবশ্যক হয়ে পড়ে, সে ক্ষেত্রে চিকিত্সকরা কাকে আগে তুলে আনবেন—ছেলেটিকে না মেয়েটিকে?