গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী মহল্ল¬ার একটি রাস্তার কিনারা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের শরীরে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে।
পুলিশ জানায়, অন্য কোন স্থানে তাকে গুলি করে হত্যা করার পর উল্লেখিত স্থানে কে বা কারা লাশটি ফেলে রেখে চলে যায়। নিহত যুবকের পরনে একটি লুঙ্গি, কালো শার্ট ও গামছা রয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।
