গত ৭ ডিসেম্বর সীমান্ত স্কয়ারে ইম্যানুয়েলস কনভেনশন সেন্টারে ঢাকার নবাবগঞ্জ বান্দুরা হলিক্রশ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সমন্বয়ে বান্দুরা হলিক্রশ হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর প্রথম সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে খন্দকার হারুন-উর-রশিদ কে সভাপতি মেজর (অব.) খন্দকার নিজামুর রহমান কে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি
