শোক সংবাদ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১২, ২১:২৫
ব্যাংকার মুজিবুর রহমান রাজশাহী সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার মুজিবুর রহমান ১ ডিসেম্বর রাজশাহীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. হাসানুর রহমান লিখন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাশেদ মামুনুর রহমান অপু তার দুই ছেলে। খলিলুর রহমান মেহেরপুর জেলার গাংনী উপজেলা জাতীয় পার্টি-জেপি’র সভাপতি খলিলুর রহমান (৬৫) হূদরোগে আক্রান্ত হয়ে গত শনিবার কুষ্টিয়া সদর হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৩ কন্যা, স্ত্রীসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজশেষে বাদ আসর গাংনী পৌর কবরস্থানে দাফন করা হয়। খলিলুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম। বিবৃতিতে জেপি নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। আনোয়ার খান ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নেতা হাজী মোঃ আনোয়ার খান (৬৭) শুক্রবার শহরের মেড্ডাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, তিন পুত্র এক কন্যা রেখে যান। তাকে মেড্ডাস্থ কবরস্থানে দাফন করা হয়েছে।