হাইকোর্টের অতিরিক্ত চার বিচারককে গতকাল রবিবার স্থায়ী নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। শপথের দিন থেকে তাদের এ নিয়োগ কার্যকর হবে। নিয়োগ পাওয়া বিচারকরা হলেন, বিচারপতি ভবানী প্রসাদ সিংহ, বিচারপতি আনোয়ারুল হক, বিচারপতি মোঃ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মোঃ আশরাফুল কামাল। আজ সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন স্থায়ী নিয়োগ পাওয়া বিচারপতিদের শপথ পাঠ করাবেন। গতকাল রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে হাইকোর্টের চারজন অতিরিক্ত বিচারককে স্থায়ী বিচারক হিসাবে নিয়োগ দেন। নিয়োগ পাওয়া বিচারকদের মধ্যে বিচারপতি আনোয়ারুল হক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ কর্মরত আছেন।
