আন্তর্জাতিক মানের সৌন্দর্যসেবা এখন আপনি পেতে পারেন ঢাকায় বসে। সে ক্ষেত্রে আপনার উইশ লিস্টে টুকে রাখুন প্রিভে স্যালন অ্যান্ড স্পার নাম।
গুলশান-২-এ অবস্থান স্যালনটির। ১০২ নম্বর রোডের ২৩/বি নম্বর বাসায়। ‘মিস্ট’ নামের এ বাসাটির সামনে দাঁড়ালেই চোখে পড়বে স্যালনের সাইনবোর্ড। সামনের খোলা জায়গাটুকু পেরিয়ে একটু সামনে এগোলেই পেয়ে যাবেন স্যালনে প্রবেশের মূল দরজা। কাঠের দরজা ঠেলে ওপাশে ঢুকলেই টের পাবেন অন্য স্যালনের সাথে এর ভিন্নতা। মূল ফটক থেকে শুরু করে অন্দরসজ্জার মুন্সিয়ানা সবটাই নজর কাড়ার মতো। চাপা সাদা আর কালোর কম্বিনেশনে সাজানো স্যালনের প্রতিটি কোনা। ৫০০ স্কয়ার ফিটের ডুপ্লেক্স স্যালনটির অন্দরসজ্জায় মিলবে আভিজাত্যের ছোঁয়া। সাথে আলোর কারসাজি একে করেছে আরও আকর্ষণীয়। ইউনিসেক্স এ স্যালনটির কর্ণধার নাহিলা হেদায়েত। পারিবারিকভাবে অনেকেই জড়িত সৌন্দর্য সেবার সাথে তবে মূল অনুপ্রেরণাটা এসেছে বিউটিশিয়ান মায়ের কাছ থেকে। পাকিস্তানের বিউটি সেক্টরে বহু বছর কাজ করেছেন তিনি। তাই ছোট থেকে ইচ্ছা ছিল নাহিলার বিউটিশিয়ান হিসেবে কাজ করার। সেই স্বপ্ন পূরণের সূচনাটা ৯৯-এ প্রিভেকে দিয়ে। প্রথম থেকেই বেশ সাড়া মিলেছিল। তাই স্থান পরিবর্তন করে পরিসরে বাড়িয়ে ২০১০ থেকে নতুন রূপে চালু হয় প্রিভে। মূল ফটক দিয়ে ঢুকে হাতের বামে রয়েছে স্যালনটির লবি। কালো রঙা সোফাতে সাজানো এ কর্নারটিতে বসে কিছু অলস সময় কাটিয়ে দিতে পারবেন ম্যাগাজিন পড়ে। অথবা আরাম করে বসে বেছে নিন পছন্দের সার্ভিসটি। লবির ঠিক উল্টো পাশে রিসিপশন এরিয়া। পছন্দের সার্ভিসটি বেছে নিয়ে এখানটাতেই জানান দিতে হবে আপনার। স্যালনের যেকোনো তথ্যও আপনি পেয়ে যাবেন এখানে। নিচতলাতেই রয়েছে স্যালনটির হেয়ার কাটিং সেকশন। সাথে শ্যাম্পু এবং হেয়ার ট্রিটমেন্ট জোন। ফেসিয়াল এবং স্পা সেবা নিতে লোহার সিঁড়ি বেয়ে দোতালায় উঠতে হবে আপনাকে। এবার এক নজরে দেখে আসা যাক প্রিভের সার্ভিসগুলো। স্যালনটিতে চুলের পরিচর্যার উপরই বেশি গুরুত্ব দেওয়া হয়। নিত্যনতুন হেয়ার কাট এবং স্টাইলিংয়ের পাশাপাশি এখানে মিলবে বিশ্বমানের হেয়ার কালরিং আর স্পেশালাইজড হেয়ার ট্রিটমেন্ট। ক্লায়েন্টদের মুখের গড়ন চুলের টেক্সচার আর ঘনত্ব বুঝে দেওয়া হয় ভিন্ন ভিন্ন কাস্টোমাইজড হেয়ার কাট। এখানে পাবেন আইস হেয়ার রিবন্ডিং, হেয়ার মেনিকিওর আর ব্রাজিলিয়ান ব্লো আউটের মতো অভিনব কিছু সেবা। পার্মানেন্ট ব্লোড্রাইয়ের জন্য প্রিভে বাংলাদেশের একমাত্র সার্টিফাইড বিউটি স্যালন। এ ছাড়াও এখানে রয়েছে নানা রকম হেয়ার ট্রিটমেন্টের সুব্যবস্থা। হার্বাল, প্রোটিন, ডেনড্রাফ, মিল্ক আর কেরাটিন ট্রিটমেন্ট এর মধ্যে অন্যতম।
ত্বক চর্চাতেও পিছিয়ে নেই প্রিভে। ডিপ ক্লিনজিং, ওজোন, ম্যাসাজের সাথে এখানে মিলবে হারবাল, শেহনাজ, ফ্রুট, গোল্ড আর একনে ফেসিয়াল। বিশেষায়িত ত্বক চর্চার মধ্যে থাই, কোলাজেন, ডেড সি আর ডি-টক্সিন ফেসিয়ালগুলো বেশ ভালো। একই ছাদের নিচে আপনি খুঁজে পাবেন বডি ম্যাসাজ এবং স্পা জোন। আর নানা ধরনের ব্রাইডাল ও পার্টি মেকআপের বন্দোবস্ত তো থাকছেই।
চুল ও ত্বকচর্চায় ব্র্যান্ডেড পণ্যের ব্যবহার এখানে চোখে পড়ার মতো। শ্যাম্পুর মতো বেসিক প্রডাক্টের ক্ষেত্রেও চুলের ধরন অনুযায়ী ব্যবহার করা হয় সানসিল্কের মতো আন্তর্জাতিক মানের পণ্য। হেয়ার কালার, মেকআপ, স্পাসহ সবকিছুতে ব্র্যান্ডের পণ্য ব্যবহার করা হয় প্রিভেতে। স্থানীয় ২০ জন এবং ইন্টারন্যাশনাল ৩ জন দক্ষ সার্ভিস প্রোভাইডার রয়েছেন এখানে। এমন বিশ্বমানের সেবা নিতে আপনাকে যেতে হবে প্রিভে স্যালন অ্যান্ড স্পাতে। ঠিকানা :বাসা-২৩/বি, রোড-১০২, গুলশান-২, ঢাকা।
