গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১০ ডিসেম্বর ২০১২, ১৯:৩৭
সম্প্রতি আমেরিকার আইওয়া অঙ্গরাজ্যের ডেস ময়েন্সে বাস করা ডিনা ম্যানফ্রেডিনি নামের এক নারীকে বিশ্বের বেঁচে থাকা মানুষদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী ব্যক্তির স্বীকৃতি দেয় গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। এ মাসের চার তারিখে ইতোপূর্বে বিশ্বের সবচেয়ে বয়সী মানুষ হিসেবে স্বীকৃত বিজ কুপার ১১৬ বছর বয়সে মারা যাওয়ার পর গিনেজ তাদের কাছে থাকা তথ্য বিশ্লে¬ষণ করে ১১৫-তে পা দেওয়া ডিনা ম্যানফ্রেডিনিকেই এ সময়ের সবচেয়ে বেশি বয়সী মানুষ হিসেবে ঘোষণা দিয়েছে। ১৮৯৭ সালের ৪ এপ্রিল জন্ম নেওয়া এই নারী তার ১১০ বছর বয়স পর্যন্ত সময় একা একা চলাফেরা করতে পারলেও এখন মূলত একটি নার্সিং হোমই তার দেখাশোনা করে। এদিকে প্রয়াত স্বামী রিকার্ডো ম্যানফ্রেডিনির সাথে ১৯২০ সাল থেকে আইওয়ার ডেস ময়েন্স এ থাকা শুরু করলেও প্রকৃতপক্ষে শতবর্ষী এই নারীর আদি নিবাস ছিল ইতালির পিভেপেলাগোতে।