শ্যাভেজের উত্তরসূরি মাদুরোই

আপডেট : ১০ ডিসেম্বর ২০১২, ২০:৩৪
তৃতীয় দফা অস্ত্রোপচারের পর শরীরে ক্যান্সার ধরা পড়ায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ বলেছেন, তার ‘কিছু’ হয়ে গেলে ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোই হবেন তার উত্তরসূরি। শনিবার রাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদ থেকে জাতির উদ্দেশ্যে এক টেলিভিশন ভাষণে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মাদুরোকে সমর্থনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান হুগো শ্যাভেজ। চতুর্থ দফা অস্ত্রোপচারের জন্য রোববার কিউবায় পৌঁছেছেন ৫৮ বছর বয়সী এ কমিউনিস্ট নেতা। প্রেসিডেন্টের ওই ঘোষণায় মর্মাহত হয়ে পড়েন তার সমর্থকরা।