আরব লীগ পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিনী কর্তৃপক্ষকে কয়েকশত কোটি ডলার অর্থ সহায়তা দিতে সম্মত হয়েছে। সমপ্রতি জাতিসংঘে ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেয়া এবং ইসরাইলের বিরুদ্ধে তাদের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যেই আরব দেশসমূহ এক বৈঠকে এ অর্থ সহায়তাদানে সম্মত হয়। প্যালেষ্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) প্রধান আলোচক সায়েব ইরেকাত বলেন, রবিবার কাতারের রাজধানী দোহায় আরব দেশসমূহের বৈঠকে ফিলিস্তিনকে তাদের ঘাটতি মোকাবিলায় অর্থ সহায়তাদানে রাজি হয়। তিনি বলেন, বৈঠকে আরব দেশসমূহ প্রতি মাসে ফিলিস্তিনকে ১০ কোটি মার্কিন ডলার করে দেয়ার বিষয়ে একটি প্রস্তাব পাস হয়। কাতারের প্রধানমন্ত্রী ও আরব লীগের মহাসচিব হামাদ বিন জসিম আল থাহনি ওই প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে দেখভাল করবেন।
