লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ গ্রামে রবিবার সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে ফাতেমা আক্তার মুক্তা (২৫) নামের এক গৃহবধূকে স্বামী ও শ্বশুর শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গৃহবধূর ভাই ওসমান গনি জানায়, তিন বছর পূর্বে লক্ষ্মীপুর পৌরসভার আটিয়াতলী গ্রামের ওমান প্রবাসী আমিনুল হকের মেয়ে মুক্তার সাথে বাঙ্গাখাঁ গ্রামের নুর হোসেন সোহাগের (নৌবাহিনীতে কর্মরত) সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে সোহাগ ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন অজুহাতে মুক্তাকে নির্যাতন করে আসছিলো। রবিবার সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত অবস্থায় মুক্তাকে তার স্বামী সোহাগ ও শ্বশুর নুর আলম শ্বাসরোধে হত্যা করে। পরে মুক্তা হার্ট এ্যাটাক করেছে বলে তার বাবা-মাকে জানানো হয়। তার দেড় বছরের এক ছেলে সন্তান রয়েছে।
লক্ষ্মীপুর থানার ওসি গোলাম ছরোয়ার বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। ময়না তদন্ত রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
