সাঘাটায় পল্লী বিদ্যুত্ অফিস ঘেরাও

আপডেট : ১০ ডিসেম্বর ২০১২, ২১:২৩
অব্যাহত অনিয়ম, দুর্নীতির প্রতিবাদে গাইবান্ধার সাঘাটায় পল্লী বিদ্যুত্ অফিস ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় সেচ পাম্প মালিক ও পল্লী বিদ্যুত্ গ্রাহকরা। গতকাল সোমবার স্থানীয় সেচ পাম্প মালিক সমিতির বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার বোনারপাড়া কলেজ রোডে অবস্থিত পল্লী বিদ্যুত্ সমিতির অফিস ঘেরাও করে। প্রায় ঘন্টাব্যাপী ঘেরাও কর্মসূচি পালন শেষে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ, গৌতম চন্দ্র মোদক, মাসুদুর রহমান মাসুদ প্রমুখ। প্রতিবাদ সভা শেষে ইউএনওর নিকট বিদ্যুত্ প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।