অ্যাওয়ার্ড পেলেন দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান

আপডেট : ১০ ডিসেম্বর ২০১২, ২১:২৫
উপজেলা পর্যায়ে তথ্য প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ড-২০১২ প্রদর্শনীতে ই-সার্ভিসে শ্রেষ্ঠ উপজেলা চেয়ার-ম্যান হিসেবে ‘ই-সার্ভিস ইনোভেশন অ্যাওয়ার্ড-২০১২’ সম্মাননা ক্রেষ্ট পেলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মুন্সির তনয় কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান রাজী মোহাম্মদ ফখরুল। গত ৬ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ডিজিটাল ওয়ার্ল্ড-২০১২ প্রদর্শনীর আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে মনোনীত রাজী মোহাম্মদ ফখরুলের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ ও মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান।