বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)র কর্মকর্তা ও উপজেলা টিম লিডারদের নিয়ে দুইদিনব্যাপী উদ্বুদ্ধকরণ কর্মশালা সোমবার নিউ ইস্কাটনস্থ বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে শুরু হয়েছে। কর্মশালায় ৬০ জন কর্মকর্তা ও টিম লিডার অংশগ্রহণ করেন। সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. এম এস আকবর, এমপি প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।
তিনি তার বক্তেব্য বলেন, সিপিপি ঘূর্ণিঝড়কালে তাদের সেবার কথা স্মরণ করে এবং যে সব স্বেচ্ছাসেবক সেবাদানকালে মৃত্যুবরণ করেন তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের উদ্যোগ নেয়ার আহ্বান জানান। তিনি সিপিপির বিভিন্ন সমস্যা ও সমন্বয়হীনতা বিষয়ে একটি রিভিউ করার কথা জানান। তিনি সকলকে রেড ক্রস রেড ক্রিসেন্টের প্রতি উদ্বুদ্ধ হয়ে সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে অধিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান। অনুষ্ঠানে অতিথি বক্তাসহ অন্যরা সিপিপির প্রতিষ্ঠার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কৃতজ্ঞতা সহকারে স্মরণ করেন।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির মহাসচিব ক্যাপ্টেন (অব.) আবু বকর, উপ মহাসচিব খোন্দকার জাকারিয়া খালেদ, সিপিপির প্রতিষ্ঠাকালীন পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান, আন্তর্জাতিক রেড ক্রস রেড ক্রিসেন্ট সোসাইটির উপদেষ্টা ও সাবেক সচিব মো. মাজহারুল হক, আমেরিকান রেড ক্রস এর প্রতিনিধি মায়া ক্যাপসোকাভাদিস এবং সোসাইটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। -প্রেস বিজ্ঞপ্তি
