ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটসমূহে অনার্স প্রথম বর্ষে ভর্তিতে আজ মঙ্গলবার অনুষ্ঠেয় সাক্ষাত্কার আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকের সাক্ষাত্কার অনিবার্য কারণবশতঃ আগামী ১৫ ডিসেম্বর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ অফিসে অনুষ্ঠিত হবে। ২৪০১ থেকে ২৮০০ মেধাক্রমধারী প্রার্থীদের সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত এবং ২৮০১ থেকে ৩২০০ মেধাক্রমধারী প্রার্থীদের বিকাল ২টা থেকে সাড়ে চারটা পর্যন্ত সাক্ষাত্কার গ্রহণ করা হবে। কোটায় আবেদনকারীদের পরবর্তীতে আবার সাক্ষাত্কারে অংশগ্রহণ করতে হবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী জানান, আজকের হরতালের কারণে বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষা স্থগিত করা হয়নি। নির্দিষ্ট সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
