রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো. আকরাম হোসেন খাঁনের দাফন

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৯:১৯

মধুখালী উপজেলার গাড়াখোলা নিবাসী বীরমুক্তিযোদ্ধা মধুখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট কলামিষ্ট সাংবাদিক মো. আকরাম হোসেন খাঁন (৬৩) আজ সোমবার দুপুর আনুমানিক ১টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন  (ইন্না..... রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুমের মৃতদেহ বাদ এশা মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় রেলওয়ে কবরস্থানে দাফন করা হয়। 

রাষ্ট্রীয় গার্ড অব-অর্নার অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা মনোয়ার ও   মধুখালী থানা পুলিশের একটি চৌকষ দল এবং উপজেলা মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। 
তার মৃত্যুতে মধুখালী সাংবাদিক সমাজ ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

ইত্তেফাক/নূহু