আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, 'দেশের তৃণমূল থেকে কমিটি করে ঐক্যবদ্ধভাবে জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে'। রবিবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গ্রাম পর্যায়ে উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সর্বস্তরের মানুষের নেতৃত্বে কমিটি গঠন করে জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এখন সময় এসেছে জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার। প্রয়োজনে জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে'।
আরও পড়ুন: পেশাগত স্বাস্থ্য ও সেইফটি বিষয়ে সচেতনতায় র্যালি
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। অনুষ্ঠানে চেয়ারম্যান খান আরিফুর রহমান, ভাইস চেয়ারম্যান মহিনউদ্দিন তালুকদার ও ইসরাত জাহান সোনালীকে ফুল দিয়ে বরণ করেন আমির হোসেন আমু।
ইত্তেফাক/জেডএইচডি
