রায়পুরে বিনামূল্যে ১৬ হাজার ২০০ কয়েল বিতরণ শুরু

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৯:৪৫

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়াসহ বিভিন্ন মশা বাহিত রোগ প্রতিরোধে ও সচেতনতা তৈরি করতে বিনামূল্যে মশার কয়েল বিতরণ শুরু হয়েছে। এসিআই ও এসসি জনসন কোম্পানি ও সেবামূলক সংগঠন সামস-৯২ এর সৌজন্যে এ বিতরণ কর্মসূচির আয়োজন করে সামাজিক সংগঠন ‘রায়পুর ক্লাব’।

রবিবার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও রায়পুর উপজেলা ভাইস-চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া এ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। পরে উপজেলার মার্চেন্টস একাডেমী, রাখালিয়া উচ্চ বিদ্যালয়, সোনাপুর দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করা হবে বলেও জানান তিনি।

এসিআইএর সাথে সংশ্লিষ্ট মশা গবেষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার জানান, মানুষ যদি সচেতন হয় তাহলে অর্ধেক মশাবাহিত রোগ কমে যাবে। এছাড়া তিনি জমে থাকা পানি নিয়মিত পরিষ্কারেরও পরামর্শ দেন।

ইত্তেফাক/বিএএফ