নরওয়ে কমিটির কাছ থেকে সোমবার ২০১২ সালের নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেছে ইউরোপীয় ইউনিয়ন(ইইউ)। দু’টি বিশ্বযুদ্ধের বীভত্সতার পর ইউরোপে কয়েক দশক ধরে স্থিতিশীলতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেয়েছে ইইউ। পুরস্কার বিতরণের আগে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট হারমান ভ্যান রম্পুই রয়টার্সকে বলেছেন,“ষাট বছর ধরে শান্তি বিরাজ করছে। ইউরোপের দীর্ঘ ইতিহাসে এই প্রথম এমনটি হল।” “এ ব্যাপারটি প্রমাণ করে শান্তি প্রতিষ্ঠায় ইউরোপীয় ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে”- বলেন তিনি।
