মীর্জাগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

আপডেট : ১১ ডিসেম্বর ২০১২, ২১:২৫
মীর্জাগঞ্জ উপজেলার ৬৭ নং দক্ষিণ মীর্জাগঞ্জ রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ের ৫টি মূল্যবান চাম্বল গাছ কেটে নিয়েছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম শিকদার। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরজাহান বেগমের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মোঃ আব্দুস সালাম সিকদার জানান, বিদ্যালয়ের গাছ আমি কাটিনি। তবে আমার বড় ভাই মোঃ সোলায়মান সিকদার ঐ গাছ কেটে নিয়ে বিক্রি করে দিয়েছেন।