দুই দিনে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে। সোমবার রায়গঞ্জে একটি আলু বোঝাই ট্রাক খাদে পড়ে ৪ ব্যবসায়ী নিহত হয়েছেন। ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার তবাড়িপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ট্রাকটি বগুড়া থেকে অতিরিক্ত (আলু) বোঝাই নিয়ে ঢাকা যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে ট্রাকের সামনের চাকা ফেটে যায়। ফলে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি ডানপাশের গভীর খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের মালের উপরে থাকা ৬ ব্যবসায়ী নিচে চাপা পড়ে। ৪ জনের লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা হয়েছে।
অপরদিকে মহাসড়কের ঝাওল ওভারব্রীজের কাছে রবিবার রাতে বগুড়ার শেরপুর থেকে ময়মনসিংহগামী মালবাহী একটি ট্রাকের সাথে বিপরীতমুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালকসহ ৫ জন নিহত হয়। আহতদেরকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পর আরো ২ জন মারা যায়। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। এরা হচ্ছেন ট্রাক চালক শেরপুরের মগরব আলীর পুত্র আজিজুর রহমান, টাঙ্গাইলের সাগরদীঘি গ্রামের জালাল উদ্দিন এবং ঢাকার ছয়বাড়িয়া গ্রামের হাশেম শিকদার। পুলিশ মর্গে প্রেরণ করেছে।
