আফগানিস্তানে মার্কিন নেভি সিলের সদস্য নিহত

আপডেট : ১১ ডিসেম্বর ২০১২, ২২:২১
আফগানিস্তানে তালেবান কর্তৃক অপহূত এক ডাক্তারকে উদ্ধার করতে গিয়ে বুধবার মার্কিন নেভি সিলের এক সদস্য নিকোলাস সেক (২৮) নিহত হয়েছেন। তিনি নেভি সিলের ষষ্ঠতম দলের সদস্য। নেভি সিলের সদস্যরা গত বছর পাকিস্তানে আল কায়েদা নেতা ওসামা বিন লাদের হত্যার অভিযানে অংশ নেয়। তবে নিহত সদস্য ঐ অভিযানে অংশ নিয়েছিলেন কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি। খবর বিবিসির। দিলীপ জোসেফ নামে এক ডাক্তারকে উদ্ধার করতে গিয়েছিলেন নিকোলাস। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, অভিযানকারী দল নি:স্বার্থভাবে অভিযান চালিয়েছেন। হোয়াইট হাউজ এক বিবৃতিতে বলেছে, এই অভিযানে আমরা এক বিশেষ সদস্যকে হারিয়েছি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, পেনিসিলভিনিয়ায় জন্মগ্রহণকারী এই সেনা যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন। নিকোলাস নিহত হওয়ার একদিন পর তার পরিচয় নিশ্চিত করে মার্কিন কর্মকর্তারা। কাবুলে একটি গ্রামের হাসপাতাল থেকে ফেরার পথে জোসেফ এবং তার দুই আফগান সহকর্মী গত ৫ ডিসেম্বর তালেবান কর্তৃক অপহূত হন।