তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ২০:১৮
তিব্বতে চীনের কঠোর শাসনের বিরুদ্ধে নিউইয়র্কে জাতিসংঘ দপ্তরের সামনে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। ‘সলিডারিটি র্যালি ফর তিব্বত’ ব্যানারে একটি মিছিল নিয়ে ম্যানহাটনের পশ্চিম দিক থেকে জাতিসংঘ সদর দপ্তরের সামনে দাগ হামারশোল্ড প্লাজা হয়ে পূর্বদিকে ইস্ট রিভারের অভিমুখে মিছিল করে বিক্ষোভকারীরা। মিছিলে ‘আমরা ন্যায় বিচার চাই, জাতিসংঘ জেগে ওঠো’ বলে শ্লোগান দেয় বিক্ষোভকারীরা। অনেকের হাতে আগুনে আত্মাহুতি দেয়া তিব্বতিদের ছবি এবং ‘জাতিসংঘ, তোমাকে তিব্বতের প্রয়োজন’ লেখা পোস্টার দেখা যায়। মিছিল হয়েছে দাগ হামারশোল্ড প্লাজার ফার্স্ট অ্যাভিনিউ থেকে সেকেন্ড অ্যাভিনিউ পর্যন্ত বিস্তীর্ণ এলাকাজুড়ে। দীর্ঘ এ মিছিলের সামনে তিব্বতে নির্বাসিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বৌদ্ধ ধর্মগুরু দালাইলামার ছবি বহন করতে দেখা যায়।