ময়মনসিংহ মেডিক্যাল কলেজে বিতর্ক উত্সব শুক্র-শনিবার

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ২১:২৪
‘যুক্তির সৌন্দর্যে সেবা হোক আলোকিত’ এই স্লোগানকে ধারণ করে বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) ও ময়মনসিংহ মেডিক্যাল ডিবেটিং সোসাইটির (এমএমডিএস) যৌথ আয়োজনে আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর ময়মনসিংহ মেডিক্যাল কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসকেইফ ২য় এনডিএফ বিডি-এমএমডিএস জাতীয় মেডিক্যাল কলেজ বিতর্ক উত্সব। দুই দিনব্যাপী এই আয়োজনে থাকছে শোভাযাত্রা, বিতর্ক প্রতিযোগিতা, মডেল বিতর্ক, বিতর্ক কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, সমাপনী অনুষ্ঠান, পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বৈশাখী টেলিভিশনের সিইও মনজুরুল আহসান বুলবুল এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ৭১ টেলিভিশনের নিউজ ডাইরেক্টর সৈয়দ ইশতিয়াক রেজা। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যথাক্রমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. মতিউর রহমান ও ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান এ কে এম শোয়েব। এ উত্সবের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক।-প্রেস বিজ্ঞপ্তি