মধুখালী পৌরসভার কার্যক্রম উদ্বোধন

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ২১:৫২
মধুখালী পৌরসভার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো। মঙ্গলবার এ উপলক্ষে পৌরবাসী ২/৩শ’ মোটরসাইকেলসহ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে র্যালি করে। প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান। পৌরসভা মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্যের ছবি সম্বলিত বেশ কয়েকটি তোরণ নির্মাণ করে আওয়ামী লীগসহ এলাকাবাসী। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার. মো. জামিল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসন (স্থানীয় সরকার) মো. শফিকুর রেজা বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মঞ্জু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক মিরাজুল ইসলাম উকিল। স্বাগত বক্তব্য রাখেন পৌর সচিব মো. আব্দুল আলিম মোল্লা। উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার রমেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া সালাম, উপজেলা সিপিবির সভাপতি অ্যাড. মানিক মজুমদার, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক মীর্জা মনিরুজ্জামান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস মিয়া প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ২ ভরি ওজনের রুপার চাবি উপহার দেন মধুখালী পৌরবাসীর পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মঞ্জু। অনুষ্ঠানে প্রায় ৪ হাজার পৌরবাসী উপস্থিত ছিলেন। শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।