নাটোরের বড়াইগ্রাম উপজেলার চরগোবিন্দপুর গ্রামে ধর্ষিতাকে এবার মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। মামলা তুলে না নেয়ায় তিন মাসের অন্তঃসত্ত্বা এ তরুণীকে হত্যার হুমকি দিচ্ছে তারা। এ ব্যাপারে নাটোর আদালতে মামলা হয়েছে।
জানা যায়, চরগোবিন্দপুর গ্রামের এক তরুণীর সঙ্গে একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে সিরাজুল ইসলাম বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এক পর্যায়ে মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে প্রেমিক সিরাজকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু সে তখন বিয়ে করতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে মেয়েটি থানায় মামলা করে। এতে ক্ষিপ্ত হয়ে সিরাজ ও তার আত্মীয়-স্বজনরা মামলা তুলে নিতে চাপ দেয়। বর্তমানে তারা হত্যার হুমকি দিচ্ছে বলে জানা গেছে।
