বেতাগীতে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ২২:০০
বরগুনার বেতাগীতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গতকাল বুধবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক এমপি অধ্যাপক হুমায়ূন কবীর হিরু, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবিএম গোলাম কবির, সাবেক পৌর মেয়র আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক খান, মুক্তিযোদ্ধা মোশারেফ নসু ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাদীসুর রহমান পান্না। শেষে মুক্তিযোদ্ধাদের একটি র্যালি হয়। এর পূর্বে উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের বদনী খালীবাজারে মুক্তিযোদ্ধাদের একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শেষে সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন ও আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম।