বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় মত্স্যজীবী দলের সভাপতি রাফিকুল ইসলাম মাহাতাব ও নরসিংদী জেলা মত্স্যজীবী দলের সভাপতি হাবিবুর রহমান মিলনসহ ১৮ দলের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার ও মুক্তির দাবিতে গতকাল বুধবার রায়পুরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর মত্স্যজীবী দল।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য মো. ফরিদ উদ্দিন, উপজেলা মত্স্যজীবী দলের সভাপতি মো. খোকা মিয়া, সাধারণ সম্পাদক মো. আলমগীর প্রধান, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মাস্টার, পৌরসভা মত্স্যজীবী দলের সভাপতি শফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আবুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক রাশেদুল আলম রাসেল, চান্দেরকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কাশেম, ছাত্রদল নেতা নূর আহম্মেদ চৌধুরী মানিক প্রমুখ।
বক্তারা ১৮ দলের সব নেতা-কর্মীকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে প্রত্যাহারের দাবি জানান।
