উখিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠিত

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ২২:০৪
রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী উখিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত নবনির্বাচিত বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যদের সমর্থনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী জানান। গত ৬ ডিসেম্বর বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে দাতা সদস্য হিসাবে জাহাঙ্গীর কবির চৌধুরী নির্বাচিত হন। এছাড়া অভিভাবক সদস্য পদে সাংবাদিক রফিকুল ইসলাম, আব্দুল মালেক চৌধুরী, শাহ আলম ও হাজী সালামত উল্লাহ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হন। শিক্ষক প্রতিনিধি হিসাবে মাস্টার নজরুল বশর, শিব চন্দ্র মজুমদার, কহিনুর বেগম ও পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান আবুল হোসেন সিরাজী সদস্য সচিব নির্বাচিত হন। এছাড়া দুইজন মহিলা প্রার্থী যথাক্রমে নাছিরা বেগম চৌধুরী ও ইউপি সদস্য নূর নাহার বেগমের মধ্যে প্রত্যক্ষ ভোটে নাছিরা বেগম চৌধুরী মহিলা সদস্য নির্বাচিত হন।