বাবুগঞ্জে বিএনপির সঙ্গে সংঘর্েষ ৮ পুলিশসহ অর্ধশতাধিক আহত

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ২২:০৯
বাবুগঞ্জ উপজেলা বিএনপির সঙ্গে পুলিশের রক্তক্ষয়ী সংর্ঘষে গতকাল বুধবার ৮ পুলিশসহ অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি এবং বৃহস্পতিবারের হরতালের পক্ষে গতকাল রহমতপুর বাজার থেকে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সাত মাইল নামক স্থানে এসে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে। এসময় বিমানবন্দর থানা পুলিশ বাধা দিলে সংর্ঘষ বাধে। প্রায় দুই ঘণ্টার এ সংর্ঘষে পুলিশ ৪৮ রাউন্ড শর্টগানের গুলি ও ২৩ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। বিএনপি নেতা-কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সংর্ঘষে উপজেলা বিএনপির সভাপতি ইশরাত হোসেন কচি, সহ-সভাপতি মোশারফ হোসেন, যুবদল সভাপতি আওলাদ হোসেনসহ অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মাধবপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর মোল্লা, সাধারণ সম্পাদক মাসুদ মোল্লা ও হুমায়ুন কবিরকে গ্রেফতার করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কোতয়ালী পুলিশ জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ছাত্রদলের কেন্দ ীয় নেতা এডভোকেট আলী হায়দার বাবুলকে মঙ্গলবার রাতে তার বাসভবন থেকে গ্রেফতার করেছে।