সিদ্ধেশ্বরীর শহীদ ভ্রাতৃত্রয়ের আজ বৃহস্পতিবার ৪১তম শাহাদাত্বার্ষিকী। ১৯৭১ সালের এদিন স্বাধীনতার মাত্র ৩ দিন আগে ‘পূবাইল হাউজ’ ১৯, সিদ্ধেশ্বরী লেনের (বর্তমানে শহীদ আজমল সড়কের) মরহুম আলহাজ্ব
আজগর হোসেন সাহেবের তিন পুত্র শহীদ সেলিম রেজা, নাসির উদ্দীন আহমেদ ও আজমল হোসেনকে পাকহানাদার বাহিনী আল-বদরের সহায়তায় ধরে নিয়ে যায়। এরপর আর
তাদের কোন খোঁজ পাওয়া যায়নি। দিনটি উপলক্ষে পূবাইল রেল স্টেশন জামে মসজিদে দিনব্যাপী কোরানখানি ও বাদ মাগরির মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শহীদ ভ্রাতৃত্রয়ের আত্মীয়-স্বজন, বন্ধ-ুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে তাদের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি
