উত্তর কোরিয়ার রকেট উেক্ষপণ উস্কানিমূলক

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১২, ২০:১২
উত্তর কোরিয়ার রকেট উেক্ষপণ ‘উস্কানিমূলক’ বলে নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও ন্যাটো। এর আগে উত্তর কোরিয়া জানায়, তারা পরিকল্পনামাফিক সফলভাবে রকেট উেক্ষপণ করেছে। আঞ্চলিক উত্তেজনা সৃষ্টিকারী এ পদক্ষেপের মধ্য দিয়ে পিয়ংইয়ং কোরিয়া উপদ্বীপকে আরো অস্থিতিশীলতার মুখে ঠেলে দিচ্ছে বলে বুধবার মন্তব্য করেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও ন্যাটো মহাসচিব আন্দ্রে ফ রাসমুসেন। সংস্থা দুটি আরো বলেছে, এ পদক্ষেপ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার লঙ্ঘন। এতে করে কোরিয়া অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠতে পারে। আর তাই জাতিসংঘ ও ন্যাটো উত্তর কোরিয়া কর্তৃপক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানাচ্ছে। উত্তর কোরিয়া গত এপ্রিলে একটি রকেট উেক্ষপণে ব্যর্থ হওয়ার পর এবার এ প্রচেষ্টায় সফল হয়েছে। উেক্ষপিত রকেটটি পৃথিবীর কক্ষপথে একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া।