সংবাদ কণিকা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১২, ২০:১২
টাইমস সম্পাদকের পদত্যাগ মিডিয়া মুঘল রুপার্ট মারডকের মালিকানাধীন টাইমস পত্রিকার সম্পাদকের পদ থেকে ইস্তফা নিলেন জেমস হার্ডিং। বুধবার পদত্যাগের ঘোষণা দেন ৪৩ বছর বয়সী এই সম্পাদক। আদালতের সঙ্গে ব্রিটিশ পত্র-পত্রিকাগুলোর আইনি বিতর্কে জড়িয়ে পড়ার এমনই এক সংকটপূর্ণ পরিস্থিতিতে পদত্যাগ করলেন তিনি। -এএফপি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের উপজাতি অধ্যুষিত এলাকায় হাজার হাজার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে দেশটি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের এক প্রতিবেদনে বুধবার এ কথা জানিয়েছে। সংস্থাটি তাদের নতুন প্রতিবেদনে বলেছে, সেখানকার লোকজন তালেবান এবং সামরিক উভয় দিক থেকে সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে। এতে আরো বলা হয়, কিছু কিছু উপজাতি এলাকা থেকে জঙ্গিরা চলে যেতে বাধ্য হলেও সব এলাকা তাদের হাত থেকে নিরাপদ নয়। -বিবিসি