যানজট বাংলাদেশের একটি মহাসমস্যা। ঢাকার যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। কিন্তু ফ্লাইওভারের নিচেই যানজট। অর্থাত্ বিশাল বাজেটে ফ্লাইওভার নির্মাণ করেও যানজট নিরসন সম্ভব হচ্ছে না। আর বাংলাদেশের প্রত্যেকটা শহরেই ফ্লাইওভার নির্মাণ করাও সম্ভব নয়। যানজটের উত্স হলো চৌরাস্তা ও রেলক্রসিংয়ের স্থান। তাই চৌরাস্তা ও রেলক্রসিংয়ের ওপর যদি ফুটওভারব্রিজ সমতুল্য মিনি ফ্লাইওভারব্রিজ নির্মাণ করা যায়, তাহলেই বাংলাদেশে যানজট দূর হবে। একটা ফ্লাইওভার নির্মাণের খরচে ৫০টা মিনি ফ্লাইওভার নির্মাণ করা যাবে। ঢাকা শহরের মাজার রোডের মোড় থেকে টেকনিক্যাল, কলেজ রোড মোড়, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, পল্টন ও দৈনিক বাংলা মোড়সহ প্রায় ৫০টি মিনি ফ্লাইওভারব্রিজ নির্মাণ করে ঢাকা শহরের যানজট দূর করা সম্ভব। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মুহাম্মাদ কামরুজ্জামান,
প্রভাষক ( সাচিবিকবিদ্যা),
টি এন্ড টি বিশ্ববিদ্যালয় কলেজ, মতিঝিল, ঢাকা।
