বরিশাল অফিস
আওয়ামী লীগ বরিশাল জেলা শাখা আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শততম জন্মবার্ষিকী ও সাংগঠনিক বিষয় নিয়ে বর্ধিত সভা শনিবার সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী), বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মো. মইদুল ইসলাম, মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
