প্রজনন স্বাস্থ্য সেবা জরুরি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ১৭:৩৪
সম্প্রতি ধানমন্ডিস্থ বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টস ক্যাফেতে অ্যাসোসিয়েশন ফর প্রিভেনশন অব সেপটিক অ্যাবরশন, বাংলাদেশ (বাপ্সা) এর উদ্যোগে ‘যুব সমাজের প্রজনন স্বাস্থ্য ও অধিকার সচেতনতায় বাপসার কর্মসূচি’ শীর্ষক এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাপসার পরিচালক আলতাফ হোসেন, প্রশিক্ষণ সমন্বয়কারী হেদায়েতউল্লাহ ভূঁইয়া, মাস্টার ট্রেইনার শামীমা আক্তার চৌধুরী, ডা. নিলুফার বেগম, ডা. নাহিদ সুলতানা, ডা. নিখাত রহমান, বিভাস কান্তি বিশ্বাস, আর, এইচ, স্টেপস্-এর প্রকল্প ব্যবস্থাপক ডা. সৈয়দা সাকিরা রেজা নোভাসহ বাপসার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশের উল্লেখযোগ্য টিভি চ্যানেল ও পত্রিকা থেকে আমন্ত্রিত ব্যক্তিবর্গ। স্বাগত ভাষণে পরিচালক আলতাফ হোসেন জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে বলেন- বিগত ৩০ বছর ধরে বাপসা সরকারের সাথে ঘনিষ্ঠ সহযোগিতায় প্রজনন স্বাস্থ্য ও অধিকার নিয়ে কাজ করে আসছে। -প্রেস বিজ্ঞপ্তি